দক্ষিণ-পশ্চিম এশিয়ার রাষ্ট্র ইয়েমেনে কর্মরত বাংলাদেশীদের সহায়তার জন্য হেল্পলাইন চালু করেছে বাংলাদেশ সরকার।
ইয়েমেনে প্রায় আড়াই হাজার বাংলাদেশী বিভিন্ন পেশায় যুক্ত। দেশটির সশস্ত্র শিয়া বিদ্রোহীগোষ্ঠী হুথি এবং নির্বাচিত সরকারের মধ্যে গৃহযুদ্ধ শুরু হওয়ায় কর্মরত বাংলাদেশীদের নিরাপত্তার কথা বিবেচনা করে হেল্পলাইন চালু করা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার দুপুরে এ তথ্য জানায়।
ইয়েমেনে অবস্থানরত বাংলাদেশীরা যে কোনো প্রয়োজনে হেল্পলাইনে যোগাযোগ করে কাঙ্ক্ষিত সহায়তা পেতে পারেন। হেল্পলাইনগুলো হচ্ছে— বাংলাদেশ দূতাবাস কুয়েত, টেলিফোন নম্বর ০০৯৬৫-২৪৯১ ৩২০১, মুঠোফোন নম্বর ০০৯৬৫-৫০৫৭ ০৭৫৪ এবং ই-মেইল [email protected]। এস এম মাহবুবুল আলম, কাউন্সিলর, মুঠোফোন নম্বর ০০৯৬৫-৯৪৯৩ ৪৩৬৩ এবং ই-মেইল [email protected]।
এ ছাড়া ইয়েমেনে অনারারি কনসাল জেনারেল আছেন। তার সঙ্গে যোগাযোগ করেও বাংলাদেশীরা সহায়তা পেতে পারেন।
অনারারি কনসাল জেনারেলের নাম সালেহ আল জালেবি, মুঠোফোন নম্বর ০০৯৬৭-৭৩৩৮৫৬৯৯৮ এবং ই-মেইল [email protected]।
প্রয়োজনে অনারারি কনসাল জেনারেলের ছেলে মোহাম্মদ আল জালেবির সঙ্গেও যোগাযোগ করা যাবে।
মোহাম্মদ আল জালেবির মুঠোফোন নম্বর ০০৯৬৭-৭৩৫৮০০২৪৭ এবং ই-মেইল [email protected]
ইআর





