শ্রীলঙ্কার পাহাড়ি এলাকায় ব্যাপক বৃষ্টিপাতে ফলে সৃষ্ট ভূমিধসে মারা গেছেন কমপক্ষে সাতজন। এদিকে বৃষ্টিতে সৃষ্ট বন্যায় জেলার কোটমালেতে আটকে পড়া ১৮০ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
শনিবার নিহত হওয়ার বিষয়টি মিডিয়াকে জানিয়েছে দেশটির ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট সেন্টারের কর্মকর্তারা।
ভূমিধসের কারণে দুই বছর বয়সী এক শিশুসহ মোট সাতজন মৃত্যুবরণ করেছে। হঠাৎ ভূমিধসে বেশকিছু বাড়ি-ঘর ও স্থাপনাও ভেসে গেছে।
দ্বীপ দেশটির বেশির ভাগ এলাকাতেই বর্তমানে বৃষ্টি হচ্ছে। কিছু কিছু অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ প্রায় ১০০ মিলিমিটার। এ জন্য রাজধানী কলম্বোর বেশকয়েকটি ব্যস্ততম রাস্তা বন্ধ করে দিয়েছে পুলিশ।
কেএইচ





