যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বাংলা নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখ উপলক্ষ্যে সারা বিশ্বের বাঙালিদেরকে শুভেচ্ছা জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরী এক বার্তায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও আমেরিকার জনগণের পক্ষে সকল স্থানে বসবাসকারী বাঙালিদের জন্য একটি সুখী ও সমৃদ্ধ নতুন বছর কামনা করেন।
আজ মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে কেরি আরো বলেন, নব বর্ষের আগমন উৎসব উদযাপনে বাংলাদেশ, ভারত ও বিশ্বের অন্যান্য স্থানের বাঙালিদের সঙ্গে আনন্দে আমরাও যোগ দিচ্ছি।
কেরী বলেন, পহেলা বৈশাখ হচ্ছে পুনর্মিলন ও নবায়নের দিন। এটি হচ্ছে পরিবার ও বন্ধু-বান্ধবের সঙ্গে ঐতিহ্য ও সংস্কৃতি উদযাপনের এবং আগামী বছরের দিকে দৃষ্টিপাত করার সময়।
কেরী বলেন, আমেরিকানদের জন্য এ দিনটি হচ্ছে বিজ্ঞান, ব্যবসা, জনসেবা, আইন, চিকিৎসা সহ নানা ক্ষেত্রে হাজার হাজার বাঙ্গালি আমেরিকানদের অবদান স্বীকার করার একটি সুযোগ।
তিনি ‘শুভ নববর্ষ’ জানিয়ে আশাবাদী মনোভাব নিয়ে এই নতুন বছর শুরু করার আহ্বান জানান।
সূত্র : বাসস
এমআইএস।





