যেকোনো সময় আবার এ ধরনের ঘটনা ঘটতে পারে বলে সতর্ক করে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান সমর্থকদের সারা রাত রাস্তায় থাকার আহ্বান জানিয়েছেন।
এএফপির খবরে জানানো হয়, সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেওয়া এক বার্তায় এরদোগান বলেন, ‘সেনা অভ্যুত্থানের চেষ্টা যে অবস্থাতেই থাকুক না কেন, আমাদের সারা রাত রাস্তায় থাকতে হবে। কারণ, যেকোনো মুহূর্তে আবার নতুন করে এ ধরনের ঘটনা ঘটতে পারে।’
এদিকে, তুরস্কের ভারপ্রাপ্ত সেনাপ্রধান উমিত দুনদার বলেছেন, অভ্যুত্থানচেষ্টা ব্যর্থ হয়েছে।
উল্লেখ্য, গতকাল শুক্রবার রাতে তুরস্কে সেনা অভ্যুত্থানের চেষ্টা করে কিছুসংক্যক সেনা সদস্য। অভ্যুত্থানের ঘটনায় সয়ং দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান রাস্তায় নেমে আসে এবং তার আহ্বানে সাড়া দিয়ে রাস্তায় নেমে আসে ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একেপি) লাখ লাখ সমর্থকেরা।
এবং জনগনকে সাথে প্রতিহত করতে সমর্থ হন সামরিক অভ্যুত্থান। আটক করা হয় ৩ সহস্যাধিক সেনা সদস্যকে।
অভ্যুত্থানের ঘটনায় বিস্ফোরণ, গুলি, সংঘর্ষ, সহিংসতায় এ পর্যন্ত ২৬৭ জন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে জন পুলিশ সদস্য, বেসামরিক নাগরিক ও অভ্যুত্থানকারীরা রয়েছে বলে জানান ভারপ্রাপ্ত সেনাপ্রধান উমিত দুনদার।














এসএম





