পুলিশের সাথে গোলাগুলির পর নিউ ইয়র্ক সিটিকে বোমা হামলার সাথে জড়িত বলে সন্দেহভাজনকে আটক করা হয়েছৈ।
সোমবার যুক্তরাষ্ট্রের নিউ জার্সি থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম আহমদ খান রুহামি। তার বয়স ২৮ বছর। তিনি আফগান অভিবাসী বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে।
শনিবার ম্যানহাটনের চেলসিতে বোমা হামলায় ২৯ জন আহত হয়। তাদের সবাইকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে। চেলসি এলাকায় শনিবারের বিস্ফোরণটি ঘটানো হয়েছে স্প্লিন্টার ভর্তি প্রেশার কুকার বোমার মাধ্যমে। ওই বিস্ফোরণের কিছুক্ষণ পর কয়েক ব্লক দূরে একই ধরনের আরেকটি বোমা পাওয়া যায়।
২০১৩ সালে বোস্টন ম্যারাথনে এ ধরনের বোমা ব্যবহার করেই হামলা চালানো হয়েছিল।
সোমবার রুহামিকে আটকের সময় গুলিতে দুই পুলিশ কর্মকর্তা আহত হন। তবে তাদের আঘাত মারাত্মক নয়। রুহামির গায়েও গুলি লেগেছে।
এমবি





