বিশ্ব বিখ্যাত সংগীত পরিচালক এআর রহমানের বাড়িতে ভাংচুর চালিয়েছে দুর্বৃত্তরা। তবে পরিবারের সদস্যদের কোনো ক্ষতি হয়নি। সোমবার এআর রহমানের অফিশিয়াল ফেসবুক এবং টুইটারে লণ্ডভণ্ড করা বাড়ির ছবি পোস্ট করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের বাড়িতে মাঝে মধ্যেই পরিবার নিয়ে তিনি বসবাস করেন। ব্যাপারটিকে মোটেই সহজে মেনে নিতে রাজি নন এআর রহমান। তাই এ বিষয়ে সুরাহা করতে তিনি সেখানকার পুলিশের দারস্থ হয়েছেন। আবেদন করেছেন যাতে তাড়াতাড়ি এ বিষয়ে ব্যবস্থা নেয়া হয়। [b]ঢাকা, ২০ মে (টাইমনিউজবিডি.কম)//জেইউ[/b]