ইয়েমেনে সেনাবাহিনীতে নিয়োগের জন্য লাইনে দাঁড়ানো ব্যক্তিদের উপর আইএসের আত্মঘাতী হামলায় কমপক্ষে ৪০ জন নিহত হয়েছে। বন্দর নগরী ও সাময়িক রাজধানী এডেনের খোরমাকাসার এলাকায় একজন জ্যেষ্ঠ সেনাবাহিনী কমান্ডারের বাড়ির সামনে এই হামলা চালানো হয়।
 
এই হামলার কিছুক্ষণ পরে কাছের একটি স্থানীয় একটি সেনাবাহিনীর বেসে দ্বিতীয় বিস্ফোরণের শব্দ শোনা যায়। এই ঘটনায় আহত হয়েছেন আরো ৬০ জন। এডেন সৌদি সমর্থিত ইয়েমেন সরকারের সাময়িক রাজধানী হিসেবে ব্যবহার করা হচ্ছে। দেশটির রাজধানী সানা-র নিয়ন্ত্রণ শিয়া হুথি বিদ্রোহীদের হাতে রয়েছে।
 
সরকার সমর্থিত বাহিনী সৌদি নেতৃত্বাধীন বহুজাতিক জোটের চেষ্টায় এডেনের নিয়ন্ত্রণ নিয়েছে গত গ্রীষ্মে। তবে নিয়মিত স্থানীয় আইএস সমর্থক ও তাদের প্রতিদ্বন্দ্বী জঙ্গি গোষ্ঠী আল কায়েদা ইন অ্যারাবিয়ান পেনিনসুলার হামলার শিকার হচ্ছে শহরটি। বিবিসি।
 
ওএফ