বাংলাদেশ-ভারত স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়নে ভারতের রাজ্যসভায় সংবিধান সংশোধনী বিল পাস হয়েছে।
বুধবার বিকেলে বিলটি পাস হয়।
এর আগে বাংলাদেশ ও ভারতের মধ্যে ১৯৭৪ সালে স্বাক্ষরিত স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে রাজ্যসভায় সংবিধান সংশোধনী বিলটি উত্থাপন করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।
দুপুরে বিলটি উত্থাপনের পর আলোচনা শুরু হয়। এরপর বিকেলে পাস হয়।
এর আগে মঙ্গলবার দেশটির মন্ত্রিপরিষদের বৈঠকে এ চুক্তিটি অনুমোদন দেয়া হয়।
এসএইচ





