ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনি অপ্রাপ্তবয়স্ক এক বারবণিতার সঙ্গে টাকার বিনিময়ে যৌন সম্পর্ক স্থাপনের জন্য পাওয়া সাজার বিরুদ্ধে আপিলে জয়ী হয়েছেন।
মিলানের একটি আদলতে তার আপিলের রায় শুক্রবার ঘোষণা করা হয়। এর ফলে, ‘রুবি’ নামে পরিচিত মামলায় সাত বছরের শাস্তি থেকে তিনি রেহাই পেলেন।
এর আগে, গত বছর একটি আদালত ১৭ বছর বয়সী এক নাইট ক্লাবের নর্তকীর সঙ্গে টাকার বিনিময়ে যৌনসম্পর্ক করার অভিযোগে সাত বছরের সাজা দেয় তাকে।
ঢাকা, ১৮ জুলাই(টাইমনিউজবিডি.কম)//এনএস





