ব্রিটেনের থেরেসা মে সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের ছায়ামন্ত্রী হলেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক। তিনি দেশটির হ্যাম্পস্টেড ও কিলবার্ন এলাকার এমপি।
এর মাধ্যমে টিউলিপ সিদ্দিক লেবার লিডার জেরমি করবিনের ছায়া শিক্ষা মন্ত্রণালয়ে যুক্ত হলেন। রোববার শ্যাডো মিনিস্টার অ্যাঞ্জেলা রায়নার টিউলিপ সিদ্দিকের নাম ঘোষণা করেন। অ্যাঞ্জেলা রায়নার ও টিউলিপ সিদ্দিকসহ অপর তিনজন সদস্যের নাম উল্লেখ করে টুইট করার পরই টিউলিপ তার নিজির টুইটারে উচ্ছ্বাস প্রকাশ করেন।
টিউলিপ লেখেন, থেরেসা মে সরকারের শিক্ষাবিষয়ক পদক্ষেপকে জবাদিহিতার মধ্যে রাখতে তিনি লড়ে যাবেন।
টিউলিপ ছাড়াও ছায়া শিক্ষা মন্ত্রণালয়ে আরও তিনজন এমপি যুক্ত হয়েছেন। অ্যাঞ্জেলা গর্ডনের শ্যাডো কেবিনেটের অপর সদস্যরা হলেন- গর্ডন মার্সডেন এমপি, মাইক কেইন এমপি ও ইমা লয়েলবাক এমপি।
এমবিএইচ





