ফিলিপাইনে একটি শক্তিশালী ভূমিকম্পে প্রায় ১৫ জন নিহত হয়েছে আহত হয়েছে আরও ১২৬ জন। শুক্রবার রাতে প্রায় ১০ টার সময় ৬.৫ মাত্রার এই ভূমিকম্প দক্ষিণ ফিলিপাইনের সুরিগো প্রদেশ এলাকায় আঘাত হানে।

ভূমিকম্পে দক্ষিণ ফিলিপাইনের বিভিন্ন অঞ্চল মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়। বিশেষকরে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় পানি সরবরাহ বন্ধ হয়ে যায় এবং একটি ব্রিজ, হোটেলসহ কয়েকটি বাড়ি ধসে পড়ে। ভূমিকম্পে বিমানবন্দরের রানওয়ে ভেঙ্গে পড়ার জন্য সাময়িকভাবে ফিলিপাইনের সুরিগো এয়ারপোর্ট বন্ধ করে দেওয়া হয়েছে।

সংবাদ মাধ্যমে জানা যায় ভূমিকম্পন এলাকায় স্থানীয় বাসিন্দারা তাড়াহুড়ো করে রাস্তায় নামতে গিয়ে অনেকে আহত হয় এবং সাধারণ মানুষ সারারাত খোলা জায়গায় ও পার্কে অবস্থান করে।রাত কাটিয়ে দেয়।

সুনামির কোন লক্ষণ নেই বলে জানায় স্থানীয় আবহাওয়া অধিদপ্তর। দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটিতে সর্বশেষ ২০১৩ সালে ৭.১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে যেখানে প্রায় ২২০ জন লোক মারা যায় এবং অনেক ঐতিহাসিক স্থাপনা নষ্ট হয়।

 

জেড