ভারতের গুজরাট রাজ্যে সন্দেহভাজন ১০ সন্ত্রাসী অনুপ্রবেশ করেছে বলে খবর পাওয়া গেছে। ফলে ‘বড় ধরনের’ জঙ্গি হামলার আশঙ্কায় রাজ্য জুড়ে কড়া সতর্কাবস্থা জারি করা হয়েছে।
রাজ্যের পুলিশ বাহিনীকেও সজাগ থাকার পরামর্শ দিয়েছে দেশের গোয়েন্দা বিভাগ।
টাইমস অব ইন্ডিয়া বলছে, পাকিস্তান ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইসার নাসির খান জানঝুন ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে জানিয়েছেন, নাশকতার লক্ষ্যে গুজরাটে রাজ্যে ১০ জঙ্গি ঢুকে পড়েছে।
শিবরাত্রি উপলক্ষে বিশাল জনসমাগমে আতঙ্ক ছড়াতেই পাক জঙ্গিরা এই টার্গেট নিয়েছে বলে মনে করছেন ভারতীয় গোয়েন্দারা। সোমবার দেশটিতে পালিত হচ্ছে শিবরাত্রির উৎসব।
এদিকে জঙ্গি অনুপ্রবেশের খবর আসার পর কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গুজরাটকে।গুরুত্বপূর্ণ এলাকায় মোতায়েন করা হয়েছে বাড়তি সেনা।
পরিস্থিতি মোকাবিলায় গুজরাটের সব জেলা পুলিস সুপারের সঙ্গে জরুরি বৈঠকের ডাক দিয়েছেন গুজরাট পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা পি সি ঠাকুর।
পরিস্থিতি পর্যালোচনায় গুজরাট মন্ত্রিসভাতেও উচ্চ পর্যায়ের বৈঠক ডাকা হয়েছে।
শনিবার কচ্ছ উপকূলে বর্ডার সিক্যুরিটি গার্ড বা বিএসএফের টহলদারি দল একটি পরিত্যক্ত পাকিস্তানি নৌকা জব্দ করার পরই গুজরাট জুড়ে জঙ্গি হামলার আশঙ্কা ছড়িয়ে পড়েছে।
এসএম





