পেরুর দক্ষিণাঞ্চলীয় সমুদ্র সৈকতে গত মাসে প্রায় ৪শ’ মৃত ডলফিন ভেসে এসেছে। এভাবে ডলফিনগুলো মরে পড়ে থাকায় কর্তৃপক্ষ শংকিত হয়ে পড়েছে।
[img]http://www.timenewsbd.com/contents/public/201402/1391600189.jpg[/img]
মঙ্গলবার পেরুভিয়ান সী ইনস্টিটিউটের (ইমার্পি) কর্মকর্তা জাইম ডিলা ক্রুজ জানান, পেরুর উত্তরাঞ্চলীয় পিউরা ও লাম্বাইয়াক বিভাগের বিস্তৃত সমুদ্র সৈকতে স্তন্যপায়ী এসব মৃত ডলফিন পাওয়া যায়।
ডিলা ক্রুজ জানান, মৃত এসব ডলফিনের নমুনা পরীক্ষা-নিরীক্ষার জন্য পেরুর রাজধানী লিমায় পাঠানো হয়েছে।
তবে, ডলফিনগুলোর মৃত্যুর কারণ হিসেবে সমুদ্রের পানিতে জৈব বিষাক্ত পদার্থের বিক্রিয়াকে দায়ী করা হচ্ছে।
[img]http://www.timenewsbd.com/contents/public/201402/1391600213.jpg[/img]
পেরুর উপকূলে ডলফিন মরার ঘটনা এটাই প্রথম নয়। এর আগে ২০১২ সালে পেরুরু উপকূল থেকে ৮৬০টি মৃত ডলফিন উদ্ধার করা হয়। সূত্র: ইউপিআই, ফক্স নিউজ ও এনবিসি নিউজ
[b]ঢাকা, ৫ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এমএ[/b]
আন্তর্জাতিক
পেরুর উপকূলে ৪০০ মৃত ডলফিন
পেরুর দক্ষিণাঞ্চলীয় সমুদ্র সৈকতে গত মাসে প্রায় ৪শ’ মৃত ডলফিন ভেসে এসেছে। এভাবে ডলফিনগুলো মরে পড়ে থাকায় কর্তৃপক্ষ শংকিত হয়ে পড়েছে। মঙ্গলবার পেরুভিয়ান সী ইনস্টিটিউটের (ইমার্পি) কর্মকর্তা জাইম ডিলা ক্রুজ জানান,





