যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্টলেডি মিশেল ওবামা মুসলিম সম্প্রদায়কে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
তারা এক শুভেচ্ছা বার্তায় জানান, 'ঈদ উপলক্ষে আমেরিকা এবং সারাবিশ্বের মুসলমানদের জানাচ্ছি উষ্ণ অভিনন্দন ও প্রাণঢালা শুভেচ্ছা।'
বিবৃতিতে তারা আরও বলেন, আমেরিকার সামগ্রিক উন্নয়ন এবং গণতন্ত্রের বিকাশে মুসলিমরাও নিরন্তরভাবে কাজ করে চলেছেন।
আমেরিকায় ধর্মচর্চার অবাধ স্বাধীনতার পাশাপাশি সব মানুষের কাজের স্বীকৃতি দেয়ারও ব্যবস্থা রয়েছে। রোজার পর ঈদে সময় সে বার্তাও পৌঁছে যায় সব সম্প্রদায়ের কাছে।
নিউ ইয়র্কের ব্রুকলিনে বাংলাদেশ মুসলিম সেন্টারের প্রেসিডেন্ট আবুল হাশেম জানান, যুক্তরাষ্ট্রের সব মসজিদেই সোমবার ঈদের নামাজ আদায়ের ব্যবস্থা হয়েছে।
নিউ ইয়র্ক, নিউ জার্সি, কানেকটিকাট, পেনসিলভানিয়া, ভার্জিনিয়া, মেরিল্যান্ড, ফ্লোরিডা, জর্জিয়া, ক্যালিফোর্নিয়া, টেক্সাস, অ্যারিজোনা, মিনেসোটা, ওহাইয়ো, ম্যাসেচুসেটস, ওয়াশিংটনসহ যুক্তরাষ্ট্রজুড়ে প্রায় ৩ হাজার মসজিদে এবার ঈদের জামাত হচ্ছে বলে জানান তিনি।
ঢাকা, ২৮ জুলাই, টাইমনিউজবিডি,কম, এসআর





