১৯৭৫- ১৯৭৯ সালে খেমারুজ শাসনকালে গণহত্যার দায়ে খেমারুজের দুই জ্যেষ্ঠ নেতাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। জাতিসঙ্ঘ সমর্থিত যুদ্ধাপরাধ আদালত শুক্রবার এ ঐতিহাসিক রায় দেয়। খবর এএফপি’র।

আদালতের বিচারক জজ নীল নুন বলেন, ‘আদালতে প্রমাণিত হয়েছে যে, সমস্ত অপরাধের জন্য নুওন চীই দায়ী।’

এ মামলায় আরো উল্লেখ করা হয়, এটি একটি গণহত্যা মামলা। চ্যাম প্রদেশের মুসলিম ও ভিয়েতনামি ক্ষুদ্র নৃগোষ্ঠির বিরুদ্ধে গণহত্যা সংঘঠিত হয়েছিল।

তিনি আরো বলেন, ‘বিচারে নুওন চী-কে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।’

তিনি আরো জানান, প্রাদেশিক প্রধান কিউ সামফানও ভিয়েতনামী নৃগোষ্ঠীর গণহত্যায় দোষী সব্যস্ত হয়েছে এবং সেও যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত হয়েছে।

এমআর