সোমালিয়ায় আল শাবাবের হামলায় অন্তত তিন পুলিশ নিহত হয়েছেন। এ সময় পাল্টা হামলায় সংগঠনটির বেশ কিছু যোদ্ধা নিহত হয়েছে বলে দাবি করেছে পুলিশ।
পুলিশ বলেছে, বন্দরনগরী বোসাসোর কাছের ইয়ালহো গ্রামের ওই পুলিশ স্টেশনের হামলার পর নিরাপত্তাবাহিনীর গুলিতে আল শাবাবের বেশ কিছু যোদ্ধা নিহত হয়েছে।
স্থানীয় পুলিশ কর্মকর্তা মেজর ইসমাইল অ্যাডেন বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, আল শাবাব গত রাতে (সোমবার দিবাগত রাত) আমাদের স্টেশনে হামলা চালিয়ে তিন পুলিশকে হত্যা করে এবং স্টেশনটির দখল নেয়।
তিনি আরও বলেন, পরে আমরা শক্তি বাড়িয়ে হামলা চালাই ও স্টেশনটির পুনরায় নিয়ন্ত্রণ নেই। এতে বেশ কিছু আল শাবাব যোদ্ধা নিহত হয়।
আল শাবাবের এক মুখপাত্র হামলার কথা স্বীকার করে বলেছেন, তাদের হামলায় পাঁচ পুলিশ নিহত হয়েছে। সূত্র: রয়টার্স।
কেএইচ





