খিচুড়ি মূলত ডাল-চাল এর সমন্বয়ে তৈরি করা খাদ্য। আর এই খাবারটি বৃষ্টির দিনে বাঙালিরা খেতে বেশি পছন্দ করেন। এই খাবারটিই এবার হতে চলেছে ভারতের জাতীয় খাবার।

দেশটির জাতীয় খাবারের স্বীকৃতি পেতে চলেছে খিচুড়ি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে জানা গেছে, দেশেটির সরকার আগামী ৪ নভেম্বর খিচুড়িকে দেশটির জাতীয় খাবার হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে।

জানা গেছে, ওই দিন ভারতের কেন্দ্রীয় সরকার দেশটির সেরা সেরা সেফদের আমন্ত্রণ জানাবে সেই অনুষ্ঠানে। আর এই উৎসবে তারা সকলে মিলে ৮০০ কেজি খিচুড়ি রান্না করবেন। অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে থাকবে দেশটির খাদ্য মন্ত্রণালয়।

মন্ত্রণালয়টির পক্ষ থেকে জানানো হয়, খিচুড়ি সবার প্রিয় খাবার। ধনী-গরীব সবাই খিচুড়ি খায়। আর এটি রান্না করতে খরচ এবং সময় দুটিই অনেক কম লাগে।

সূত্র: এনডিটিভি