যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি বাড়িতে উৎসব চলার সময় বন্দুকধারীরা হামলা করেছে।
রোববার শহরের ব্রুকলিনে এই সন্ত্রাসী হামলায় অন্তত ১৩ জন গুলিবিদ্ধ হয়েছেন।
নিউইয়র্ক পুলিশ বলেছে, আহতদের দু'জন ঘাড়ে গুলিবিদ্ধ হয়েছেন। বাকিদের হয় হাত নয়তো পায়ে গুলি লেগেছে।
খবরে বলা হয়, আহতদের মধ্যে নারী ও পুরুষ উভয়ই রয়েছে। এরা ১৯ বছর থেকে ৩৬ বছর বয়সী। চিকিৎসার জন্য তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ বলছে, তাদের কারও অবস্থা আশঙ্কাজনক নয়।
এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি। হামলার কারণ সম্পর্কেও তাৎক্ষণিকভাবে কিছু স্পষ্ট হওয়া যায়নি। সূত্র: রয়টার্স।
কেএইচ





