ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে অন্তত ৭ জননিহত হয়েছেন। শনিবার থেকে শুরু হওয়া এই অগ্ন্যুৎপাত এখনও চলছে। ফলে উদ্ধার কাজে বিলম্ব হচ্ছে।

বিবিসি তার প্রতিবেদনে জানায়, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে আকাশে দুই থেকে তিন কিলোমিটার দূর পর্যন্ত ছাই উড়তে দেখা গেছে। এ সময় সিনাবুংয়ের কাছের একটি নিষিদ্ধ এলাকায় চাষাবাদের কাজ করতে গিয়ে নিহত হয় ৭ জন। এ সময় আরো আহত হয় ২ জন। বেশ আগে থেকেই ঐ এলাকা অনিরাপদ ঘোষণা করা হয়েছিল।

বিবিসি জানায়, সিনাবুং পর্বতে ৪০০ বছর সুপ্ত থাকার পর ২০১০ সালে প্রথম অগ্ন্যুৎপাত শুরু হয়। এরপর তিন বছর বন্ধ থেকে ২০১৪ সালে একই ধরনের অগ্ন্যুৎপাতে এক ডজনেরও বেশি মানুষের প্রাণহানি ঘটে।

বিবিসি জানিয়েছে, ওই আগ্নেয়গিরি থেকে উত্তপ্ত ছাই উদগিরণ অব্যাহত আছে। ফলে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। বিবিসি।

এআই