বিশ্বের অন্যতম জীববৈচিত্রময় অঞ্চল ব্রক্ষপুত্র- সালউইন অববাহিকায় প্রকৃতি সংরক্ষণ ও টেকসই উন্নয়ন-এর লক্ষ্যে চীন, ভারত ও মায়ানমার একটি নতুন কাঠামো নিয়ে কাজ করছে।
মায়ানমারের নাইপিডোতে গত ২৬ ও ২৭ জুন অনুষ্ঠিত বৈঠকে এই ‘আঞ্চলিক সহযোগিতা কাঠামো’চূড়ান্ত করা হয়।
নেপাল ভিত্তিক সংগঠন ‘ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেন ডেভেলপমেন্ট’ (আইসিআইএমওডি)- এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার একথা বলা হয়।
এই অঞ্চলটি বিশ্বের তিনটি জীববৈচিত্রময় এলাকার সংযোগস্থলে এবং দুইটি গূরুত্বপূর্ণ নদ-নদী যথাক্রমে ব্রক্ষপুত্র ও সালউইন-এর মধ্যবর্তি এলাকা। ভারতের উত্তরাঞ্চলীয় বনভূমির নামদাপা জাতীয় উদ্যান ও টাইগার রিজার্ভ, মায়ানমারের কাচিন রাজ্যের ছয়টি শহর ও সাগাইঙ্গ এলাকা এবং চীনের ইউনান প্রদেশের গাওলিগঙ্গশান এ অঞ্চলের অর্ন্তভূক্ত। এই এলাকাটি হিন্দুকুশ- হিমালয় অঞ্চলের সাতটি আন্তঃসীমান্ত প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত এলাকার একটি।
এ ব্যাপারে মায়ানমারের প্রকৃতি সংরক্ষণ ও বনমন্ত্রী ইউ উইন টুন বলেন, ‘এ ধরনের কৌশলগত অংশীদারিত্ব শুধু সম্পদের টেকসই ব্যবস্থাপনা-ই নয়, বরং ইস্যুটি বুঝার ক্ষেত্রে ভিন্নতা দূর করার জন্য তা গূরুত্বপূর্ণ’।
ঢাকা, ১ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেডআই





