ইন্দোনেশিয়ার দক্ষিণ বালিতে ৬.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর থেকে বলা হয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নুসা দুয়া শহর থেকে ২৫৫ কিলোমিটার দক্ষিণে।

বুধবার (১৮ মার্চ) দিনগত রাতে ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে মালয়েশিয়ার দ্য স্টার অনলাইন।

খবরে বলা হয়েছে, সমুদ্রের ১০ কিলোমিটার গভীরে এ ভূমিকম্পের উৎপত্তিস্থল। তবে এখন পর‌্যন্ত এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি, কিংবা সুনামির আশঙ্কা নেই বলে জানিয়েছে ইএমএসসি।

এএস