ভারতের ২৯তম প্রদেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্র শুরু করল তেলেঙ্গানা। ভারতের দক্ষিণাঞ্চলের অন্ধ্রপ্রদেশকে ভেঙে এ নতুন প্রদেশের জন্ম হলো। তেলেঙ্গানার জনগণের দীর্ঘ ১৪ বছরের আন্দোলনের ফসল এই নতুন প্রদেশ। তেলেঙ্গানা দীর্ঘদিন ধরেই উপেক্ষিত হয়ে আসছে বলে ওই এলাকার মানুষ অভিযোগ করে আসছিলেন। রবিবার স্থানীয় সময় মধ্যরাতে তেলেঙ্গানাকে আনুষ্ঠানিকভারে ২৯তম প্রদেশ হিসেবে ঘোষণা করা হয়। তেলেঙ্গানাকে পৃথক প্রদেশ করার দাবিতে করা আন্দোলনে নেতৃত্ব দেয়া তেলেঙ্গানা রাষ্ট্র সমিতির (টিআরএস) প্রধান চন্দ্রশেখর রাও সোমবার স্থানীয় সময় সকাল সোয়া ৮টায় তেলেঙ্গানার প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এর আগে নির্বাচনে নবগঠিত তেলেঙ্গানা বিধানসভায় ১১৯টি আসনের মধ্যে ৬১টি আসন পেয়ে বিজয়ী হয়েছিল টিআরএস। ১০টি জেলার সাড়ে তিন কোটি জনগণ নিয়ে যাত্রা শুরু করল তেলেঙ্গানা। হায়দ্রাবাদকে এই প্রদেশের রাজধানী হিসেবে ঘোষণা করা হয়েছে। হায়দ্রাবাদ আগামী ১০ বছরের জন্য যৌথভাবে তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশের রাজধানী থাকবে। ১০ বছর পর অন্ধ্রপ্রদেশের জন্য নতুন রাজধানী নির্ধারণ করা হবে। চলতি বছরের ফেব্রুয়ারিতে তৎকালীন ক্ষমতাসীন কংগ্রেসের সংসদ সদস্যদের আপত্তি সত্ত্বেও ভারতের লোকসভায় তেলেঙ্গানা বিল পাস করা হয়। তেলেঙ্গানা বিল পাস করার পরিপ্রেক্ষিতে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী কিরণ কুমার রেড্ডি পদত্যাগ করেন। [b]ঢাকা, ২ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
আন্তর্জাতিক
প্রদেশ হিসেবে তেলেঙ্গানার যাত্রা শুরু
ভারতের ২৯তম প্রদেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্র শুরু করল তেলেঙ্গানা। ভারতের দক্ষিণাঞ্চলের অন্ধ্রপ্রদেশকে ভেঙে এ নতুন প্রদেশের জন্ম হলো। তেলেঙ্গানার জনগণের দীর্ঘ ১৪ বছরের আন্দোলনের ফসল এই নতুন প্রদেশ। তেলেঙ্গানা দীর্ঘদিন ধরেই উপেক্ষিত হয়ে আসছে বলে





