জ্যামাইকা, কেইম্যান দ্বীপপুঞ্জ ও পূর্ব কিউবার মধ্যবর্তী ক্যারিবিয়ান সাগরে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প হয়েছে। এতে জ্যামাইকা, কিউবা থেকে শুরু করে মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রের মিয়ামি পর্যন্ত বিশাল একটি এলাকা কেঁপে উঠেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে।
স্থানীয় সময় রাত ২টা ১০ মিনিটের সময় এটি অনুভূত হয়।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) ভাষ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তি জ্যামাইকার মন্টিগো বে শহর থেকে ১৩৯ কিলোমিটার উত্তরপশ্চিমে এবং কিউবার নিকুয়েরো শহর থেকে পশ্চিম দক্ষিণপশ্চিম দিকে ১৪০ কিলোমিটার দূরে সাগরতলের ১০ কিলোমিটার গভীরে।
স্থানীয় সময় ভোররাত ২টা ১০ মিনিটের সময় ভূমিকম্পটি অনুভূত হয়। এ ভূমিকম্পের কারণে সুনামির ঢেউ তৈরির সম্ভাবনা প্রায় পার হয়ে গেছে বলে আন্তর্জাতিক সুনামি তথ্য কেন্দ্র জানিয়েছে। তবে এরপরও ওই অঞ্চলের সমুদ্র পৃষ্ঠের এক ফুট পর্যন্ত ওঠানামার সম্ভাবনা এখনও আছে বলে জানিয়েছে তারা।
ভূমিকম্পটি কিউবার রাজধানী হাভানা, জ্যামাইকার কিংস্টোন, যুক্তরাষ্ট্রের মিয়ামি শহরসহ কোথাও কোথাও উৎপত্তিস্থলের ৭০৮ কিলোমিটার দূর পর্যন্ত অনুভূত হয়েছে। এতে প্রাথমিকভাবে হতাহত বা গুরুতর ক্ষয়ক্ষতির কোনো তথ্য মেলেনি। খবর রয়টার্সের
বিবিসি জানিয়েছে, এক টুইটে সিসমোলোজিস্ট ড. লুস জোন্স বলেন, “এম ৭.৭ জ্যামাইকান ভূমিকম্পটির কারণে চ্যুতিতে পার্শ্ব সঞ্চরণ ঘটায় সুনামির সম্ভাবনা কম।”
ভূমিকম্পের উৎপত্তিস্থলের কাছে কেইম্যান ব্র্যাক শহরের মুখপাত্র অ্যাঞ্জি ওয়াটলার জানান, ভূমিকম্পে কয়েকটি ভবন ও এক রিসোর্টের একটি সুইমিংপুল ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পেয়েছেন তারা।
এমবি





