পশ্চিম এশিয়ার পরমাণু চিকিৎসার জন্য একটি বিশেষ হাসপাতাল গড়ে তুলবে ইরান।

ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি এই পরিকল্পনার কথা জানিয়ে বলেছেন, এ বিষয়ে তার সংস্থা, স্বাস্থ্য মন্ত্রণালয় ও তেহরান পৌরসভার মধ্যে একটি সমঝোতা হয়েছে।

তিনি জানান এই হাসপাতালে পারমাণবিক রশ্মির বিকিরণসহ নানা সাজ-সরঞ্জাম থাকবে রোগীদের জন্য।

গোটা পশ্চিম এশিয়ার মধ্যে এই হাসপাতাল হবে নজিরবিহীন এবং এর ফলে ইরানিদেরকে পারমাণবিক চিকিৎসা নেয়ার জন্য বিদেশে যেতে হবে না বলে সালেহি উল্লেখ করেছেন।

সূত্র: রেডিও তেহরান

এসএইচ