অলিম্পিকের ৩১তম আসরের উদ্বোধনী আসরের কিছু সময় আগে ব্রাজিলের রিও ডি জেনিরো স্টেডিয়ামের বাইরে পুলিশ-বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে ও বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ করেছে। তবে প্রাথমিক এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

ব্রাজিলে চলমান মন্দাবস্থ‍া ও সরকারের দুর্নীতির অভিযোগ এনে অলিম্পিক ঘিরে সরকারের অতিরিক্ত ব্যয়কে বিক্ষোভের কারণ বলে জানিয়েছেন করেকজন বিক্ষোভকারী।

এক বিক্ষোভকারী একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সাংবাদিক এরিক এডিলসনকে বলেন, আমাকে নিয়ন্ত্রণের চেষ্টা করা হয় এবং পাকস্থলিতে ঘুষি মারা হয়।

জেড