বায়ুর অবস্থা জানার জন্য কবুতরের দল ব্যবহার কিছুটা আহম্মক ধারণা মনে হতে পারে। কিন্তু এমনই একটি উদ্যোগ নেয়া হয়েছে লন্ডনে।

বায়ুর দূষণের মাত্রা নির্ধারণে লন্ডনে বিভিন্ন স্থানে নিয়োজিত করা হয়েছে কবুতর। কবতুরগুলোর পিঠের উপর রয়েছে একটি ব্যাকপ্যাক। ঐ ব্যাকপ্যাকে রাখা আছে পল্যুশন সেন্সর ও জিপিএস ট্র্যাকার বাতাসে নাইট্রোজেন ডাই অক্সাইড ও ওজনের পরিমাণ নির্ণয় করে টুইটের মাধ্যমে তা কর্তৃপক্ষকে জানিয়ে দিচ্ছে।

@পিজিয়নএয়ার-এ টুইট আইডির মাধ্যমে সেখানকার বাসিন্দার লন্ডনবাসীরা তার এলাকার বাতাসের দূষণের অবস্থা জানতে পারছেন। এছাড়া কবুতরগুলো যেখানে আছে সেখানকার সচিত্র মানচিত্রও অনলাইনে দেখা যাচ্ছে।

বায়ু দূষণের কারণে রাজকীয় শহরটিতে প্রতি বছর সাড়ে নয় হাজার শিশুর অকাল মৃত্যু হয়। খবর: সিএনএন।

এআই