প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মার্কিন এটর্নি জেনারেল হিসেবে মনোনয়ন দেওয়ার পর এবার সিনেটেও অনুমোদন পেলেন জেফ সেশন। এটর্নি জেনারেল হিসেবে মনোনয়ন পাওয়ার আগে তিনি আলাবামা অঙ্গরাজ্যের সিনেটর ছিলেন। 


জেফ সেশনস ৫২-৪৭ ভোটে সিনেটে অ্যাটর্নি জেনারেল হিসেবে নির্বাচিত হয়েছেন। তবে এ নিয়ে বেশ বিতর্ক হয়েছে। মানবাধিকার ইস্যুতে তার অতীত রেকর্ডের কথা তুলে বরাবরই আক্রমণ চালিয়েছেন ডেমোক্রেট দলের সদস্যরা। জেফের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর মধ্যে অন্যতম ছিল বর্ণবাদের অভিযোগ।

প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্তের একটি হচ্ছে জেফের মনোনয়ন। রিপাবলিকানরা তাকে ভোট দিলেও ডেমোক্রেটদের মধ্যে শুধুমাত্র ওয়েস্ট ভার্জিনিয়ার সিনেটর জো মানচিন তার পক্ষে ভোট দিয়েছেন।

জেড