এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনকে পদত্যাগ করা উচিত।

আনোয়ার ইব্রাহিম সাংবাদিকদের বলেন, পার্লামেন্টের ২২২ জন সংসদ সদস্যের মধ্যে ১২০ জনের বেশি সদস্যের সমর্থন রয়েছে তার। গত মাসে নিজেকে সংখ্যাগরিষ্ঠ বলার পর এই প্রথম তিনি এমপির সংখ্যা জানালেন।

আনোয়ার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় রাজপ্রাসাদে প্রবেশ করেন এবং প্রায় এক ঘন্টা পর রাজপ্রাসাদ ত্যাগ করেন বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বার্নামা।

আনোয়ার বলেন, এখন রাজা আল-সুলতান আবদুল্লাহ পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেবেন। মুহিউদ্দিন তার সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে ফেলায় তার পদত্যাগ করা উচিত।

আনোয়ার ইব্রাহিম বলেন, সকল রাজনৈতিক দলগুলোর কাছে আমার আবেদন, আপনারা রাজাকে সংবিধানের আলোকে কাজ করা সুযোগ দিন।

গত মাসে নতুন সরকার গঠনের জন্য তার "শক্তিশালী সংখ্যাগরিষ্ঠতা" রয়েছে ঘোষণা দেয়ার পর থেকেই নতুন রাজনৈতিক ঢেউ উঠে দেশটিতে।

এমন এক সময় ক্ষমতার পালা বদলের আলোচনা চলছে যখন দেশটি করোনাভাইরাসের দ্বিতীয় ধাক্কা সামলানোর প্রস্তুতি হিসেবে কুয়ালালামপুর ও সেলানগর রাজ্যে দুই সপ্তাহের জন্যে লকডাউন ঘোষণা করছে যা মঙ্গলবার মধ্যরাত থেকে কার্যকর হবে।

আনোয়ার ইব্রাহিম যদি সফল হন তবে তার কয়েক দশকের পরিশ্রম সফলতার মুখ দেখবে। যার মধ্যে তার ১০ বছরের জেল জীবনও রয়েছে। তিনি এক বছরের মধ্যে মালয়েশিয়ার তৃতীয় প্রধানমন্ত্রী হয়ে যেতে পারেন।

গত মার্চে এক সপ্তাহের রাজনৈতিক অস্থিরতার পরে মুহিউদ্দিন নতুন নেতা হিসেবে আত্মপ্রকাশ করেন যখন ক্ষমতাসীন পাকাতান হরপান জোটের বেশ কয়েকজন সংসদ সদস্য পক্ষ ত্যাগ করেন। ফলে ৯৫ বছর বয়সী মাহাথির মোহাম্মদকে প্রধানমন্ত্রীত্ব থেকে পদত্যাগ করতে হয়েছিল ।

এখনো আনোয়ারের পক্ষে কোনো প্রধান দলই সুস্পষ্ট সমর্থনের ঘোষণা দেয়নি। যদিও ক্ষমতাসীন জোটের একটি দল বলেছে, তাদের কিছু সংসদ সদস্য আনোয়ারকে সমর্থন করছেন।

ক্ষমতা পালাবদলের এই প্রক্রিয়ায় মালয়েশিয়ার রাজা আল-সুলতান আবদুল্লাহ আনুষ্ঠানিক ভূমিকা পালন করেন। তিনি এমন কাউকে প্রধানমন্ত্রী নিয়োগ দিতে পারেন যিনি তার দৃষ্টিতে সম্ভবত সংখ্যাগরিষ্ঠের নেতৃত্ব দেবেন। সুতরাং রাজারে আনোয়ারের বোঝাতে হবে যে তার এ সমর্থন রয়েছে।

যদিও রাজা সংসদ ভেঙে দিতে পারেন এবং প্রধানমন্ত্রীর পরামর্শে নির্বাচন ঘোষণা করতে পারেন।সূত্র : রয়টার্স

এএস