ইরানের অর্থমন্ত্রী মাসুদ কারবাসিয়ান ও শ্রমমন্ত্রী আলী লাবেইকে অপসারণ করেছে দেশটির সংসদ। সংসদে এক ভোটাভুটির মাধ্যমে তাদের অপসারণ করা হয়েছে। খবর ডেইলি সাবাহর।

খবরে বলা হয়েছে, সম্প্রতি অর্থমন্ত্রী মাসুদ কারবাসিয়ান দেশের অর্থনীতির সুরক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকার ব্যর্থ হয়েছে; এমন মন্তব্য করায় তার বিরুদ্ধে এ পদক্ষেপ নেয়া হল।

মাসুদ কারবাসিয়ান বলেছিলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে অবরোধ পূনর্বহাল করার পর অর্থনৈতিক বিপর্যয় মোকাবেলায় যথাযথ পদক্ষেপ নিতে সরকার ব্যর্থ হয়েছে।

এ প্রেক্ষিতে রোববার দেশটির পার্লামেন্টে ভোটাভুটি অনুষ্ঠিত হয়। সংসদের স্পিকার আলী লারিজানির জানান, ২৬০জন সাংসদের উপস্থিতিতে ভোট অনুষ্ঠিত হয়। এতে ১৩৭জন কারবাসাইনের বিপক্ষে ভোট দেয়। একই ভোটাভুটিতে শ্রমমন্ত্রী আলী লাবেইকেও অপসারণ করা হয়েছে।

এমআর