জর্জ ডব্লিউ বুশ, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট। তার পিতা সিনিয়র বুশ ছিলেন একজন যুদ্ধবাজ প্রেসিডেন্ট। পিতার পথ অনুসরণ করে জর্জ ডব্লিউ বুশ নিজেও কুখ্যাতি অর্জন করেছেন আফগানিস্তান ও ইরাকের সাথে যুদ্ধ বাধিয়ে। দেশ দু'টির লাখো বেসামরিক লোক নিহতের জন্য দায়ী করা হয় তাকে।
কিন্তু সময়ের স্রোতে আস্তে আস্তে অনেক কিছুই পাল্টে যায়। যেমন পাল্টে গেছেন বুশ নিজে। রাষ্ট্রীয় দায়িত্ব থেকে অবসর নিয়ে তিনি এখন ছবি আকেন। রং আর তুলির আচড়ে একেছেন বিশ্বের ২৪ জন নেতার ছবি।
শনিবার তার আঁকা সেই ছবিগুলোর প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ডালাসে বুশের প্রেসিডেন্সিয়াল লাইব্রেরি অ্যান্ড মিউজিয়ামে ‘দ্য আর্ট অব লিডারশিপ: অ্যা প্রেসিডেন্টস পারসোনাল ডিপ্লোম্যাসি’ শীর্ষক এই চিত্রকর্ম প্রদর্শিত হচ্ছে।
[img]http://www.timenewsbd.com/contents/public/201404/1396704893.jpg[/img]
বুশের রং-তুলিতে যাদের চেহার ফুটে উঠেছে তারা হলেন-  বাবা জর্জ এইচ ডব্লিউ বুশ (সিনিয়র বুশ), বুশের আদর্শ নেতা স্যার উইন্সটন চার্চিল (সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী), সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাইলামা, জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেল, রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ, আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই, ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং,  ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট, ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনি, সাবেক ফরাসি প্রেসিডেন্ট নিকোলাস সার্কোজি, কানাডার প্রধানমন্ত্রী স্টিফেন হারপার, আবুধাবির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন জায়েদ আল নাহইয়ান, সাবেক চীনা প্রেসিডেন্ট জিয়াং ঝেমিন,অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী জন হাওয়ার্ড প্রমুখ। সূত্র: বিবিসি।

[b]ঢাকা, ০৫ এপ্রিল (টাইমনিউজবিডি) // টিআই[/b]