ফিলিপাইনে বাড়ির ওপর একটি ছোট যাত্রীবাহী বিমান বিধ্বস্ত অন্তত ১০ জন নিহত হয়েছে। গতকাল শনিবার দেশটির ম্যানিলা শহরে উত্তরে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় বিমানে থাকা ৫ জন যাত্রী ও নিচে বাড়ির আশেপাশে থাকা ৫ সাধারণ নাগরিক নিহত হয়। এতে আহত হয় আরও ২ জন
বিমানটি উড্ডয়নের কিছু সময় পরই প্লারিডেল শহরে একটি বাড়ির উপর বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হওয়ার পর বিমান এবং বড়িটি দুমড়ে মুচড়ে যায়।
ধ্বংসস্তূপের মধ্যে আরো মৃতদেহ থাকতে পারে বলে আশংকা করা হচ্ছে। স্থানীয় চার্টার কোম্পানি পরিচালিত পিএ-২৩ অ্যাপাচি বিমানটির বিধ্বস্ত হওয়ার কারণ জানা যায়নি।
জেড





