পাকিস্তানে সরকারের সঙ্গে শান্তি আলোচনায় তালেবানের পক্ষে মধ্যস্থতাকারীরা বলেছেন, তারা এ আলোচনায় সেনাবাহিনীর অন্তর্ভূক্তির বিরোধী নন।
তালেবান মধ্যস্থতাকারী কমিটির সদস্য অধ্যাপক ইব্রাহিম খান আজ বলেছেন, “আমরা আলোচনায় সেনাবাহিনীর অংশগ্রহণ চাইনি। কিন্তু সরকার যদি তা চায় তাহলে আমরা তার বিরোধিতা করব না।”
একইসঙ্গে শান্তি আলোচনায় সরকারি কমিটিকেও একহাত নিয়েছেন ইব্রাহিম খান। তিনি বলেছেন, “তারা যখন বুঝতে পেরেছে তাদের সিদ্ধান্ত নেয়ার কোনো ক্ষমতা নেই তখন তারা একটি শক্তিশালী কমিটি গঠনের প্রস্তাব করেছে।”
তালেবানের পক্ষের এ শান্তি আলোচক বলেন, কেউ কেউ মনে করছেন, শক্তিশালী প্রতিষ্ঠান আলোচনাকে ফলপ্রসু করতে পারে। কিন্তু সরকারি কমিটি তালেবানকে ইসলামাবাদের আদালতে বোমা হামলার নিন্দা জানানোর যে আহ্বান জানিয়েছে তা সমস্যা সমাধানের সঠিক পথ নয়। তিনি দাবি করেন, যারা সংবিধান লঙ্ঘন করছেন তারা সংবিধানের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানাবেন- এটি ঠিক নয়। ইব্রাহিম খান তালেবান সংকট সমাধানের জন্য পাকিস্তানের সেনাপ্রধান ও সেনা গোয়েন্দা সংস্থা- আইএসআই প্রধানের সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেন
[b]ঢাকা, ৮ মার্চ (টাইম নিউজবিডি.কম)// টিআই
[/b]
পাক সেনাবাহিনীর অন্তর্ভূক্তির বিরোধী নন তালেবান মধ্যস্থতাকারীরা
পাকিস্তানে সরকারের সঙ্গে শান্তি আলোচনায় তালেবানের পক্ষে মধ্যস্থতাকারীরা বলেছেন, তারা এ আলোচনায় সেনাবাহিনীর অন্তর্ভূক্তির বিরোধী নন।
রাশিয়া থেকে আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম পেতে যাচ্ছে তালেবান সরকার
রাশিয়ার কাছ থেকে আধুনিক আকাশ প্রতিরক্ষা সরঞ্জামসহ বড় ধরনের সামরিক সহায়তা পেতে যাচ্ছে আফগানিস্তানের তালেবান সরকার। দুই পক্ষের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে। ২০২১ সালে আফগানিস্তানের ক্ষমতায় আসার পর এই প্রথম কোনো আঞ্চলিক দেশের সঙ্গে সামরিক ও কারিগরি সহযোগিতা চুক্তি সই করলেন তালেবান সরকারের প্রতিরক্ষামন্ত্রী মোল্লা মোহাম্মদ ইয়াকুব মুজাহিদ। নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে বিবিসি এ তথ্য নিশ্চিত করেছে।
তালেবান সরকারের ৪ কর্মকর্তার ওপর অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞা
অস্ট্রেলিয়া আফগানিস্তানের তালেবান সরকারের চার কর্মকর্তার ওপর আর্থিক ও ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে, তাদের বিরুদ্ধে নারীর অধিকার সীমিত করা ও সুশাসন বাধাগ্রস্ত করার অভিযোগ আনা হয়েছে।
তালেবান সরকারকে স্বীকৃতি দিল রাশিয়া
আফগানিস্তানে তালেবান শাসনের চার বছর পর এবার তাদের সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে রাশিয়া। এর মাধ্যমে তালেবান সরকারের প্রতি সমর্থনের বার্তা দিলো মস্কো।
তালেবানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরিকল্পনা রাশিয়ার
রাশিয়ার সুপ্রিম কোর্ট জানিয়েছে, আফগানিস্তানের তালেবানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য প্রসিকিউটর জেনারেলের অফিস থেকে একটি আবেদন পেয়েছে, যাদের দুই দশক আগে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে নিষিদ্ধ করা হয়েছিল। এবিষয়ে পর্যলোচনা করবে আদালত।
তালেবান সরকারের সঙ্গে টেকসই সম্পর্ক স্থাপনের আহ্বান ওআইসি ও তুরস্কের
ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি) এবং তুরস্ক আফগানিস্তানের বর্তমান তালেবান কর্তৃপক্ষের সঙ্গে টেকসই সম্পর্ক বজায় রাখতে এবং আফগান জনগণের কল্যাণে গঠনমূলক সংলাপ চালানোর প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেছে।
















