সম্প্রতি পূর্ব জেরুজালেমে নিহত ফিলিস্তিনি কিশোর মোহাম্মদ আবু খাদায়েরকে জীবন্ত পুরিয়ে হত্যা করেছিল ঘাতকরা।

ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর এ তথ্য জানান ফিলিস্তিনি এটর্নি জেনারেল মোহাম্মদ আল-আউইয়ি। তিনি বলেন, "মৃত্যুর সরাসরি কারণ ছিল, আগুন দিয়ে পোড়ানো।"

নিহত ফিলিস্তিনি কিশোরের ময়নাতদন্ত সম্পন্ন করেছেন ইসরাইলি ডাক্তাররা। এসময় উপস্থিত ছিলেন ফিলিস্তিনের ফরেনসিক ইনস্টিটিউটের পরিচালক সাবের আল-আলউয়াল।

প্রাথমিক ময়নাতদন্তের পর সাবের আল-আলউয়াল বলেন, মোহাম্মদ আবু খাদেইর নামে ওই বালকের শ্বাসনালি পুড়ে গেছে । যার অর্থ তাকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল। এছাড়া তার শরীরের প্রায় ৯০ শতাংশই পুড়ে গেছে বলে জানান তিনি। শরীরে জখমের চিহ্নও রয়েছে।

শুক্রবার পূর্ব জেরুজালেমের সুফাত জেলায় বাড়ির পাশে মোহাম্মদ আবু খাদায়েরের জানাযায় হাজার হাজার ফিলিস্তিনি অংশ গ্রহণ। জানাযার আগে ও পরে শত শত বিক্ষুব্ধ ফিলিস্তিনি যুবকের সাথে ইসরাইলি পুলিশ বাহিনীর সংঘর্ষ হয়।

উল্লেখ্য, গত মাসে ৩ জন ইসরাইলি কিশোরকে অপহরণ করে হত্যা করা হয়। এ ঘটনার পর ফিলিস্তিনি কিশোরকে পুড়িয়ে মারার ঘটনা ঘটল। সূত্র: বিবিসি।

ঢাকা, ০৫ জুলাই(টাইমনিউজবিডি.কম)// টিআই।