নাইজেরিয়ার সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী বোকো হারামের ১০ যোদ্ধার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
রাজধানী এনডিজামেনায় এর আগে ওই ১০ জনকে ‘সন্ত্রাসী’ কর্মকাণ্ডের জন্য মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।
বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ফায়ারিং স্কোয়াডে বোকো হারামের ওই যোদ্ধাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
চলতি বছর জুনে চাদে বোকো হারামের জোড়া হামলায় অন্তত ৩৮ জন নিহত হন। ওই হামলার এক মাসের মাথায় সন্ত্রাস দমনে আবারও মৃত্যুদণ্ডের বিধান ফিরিয়ে আনে।
কট্টরপন্থী ইসলামিক অনুশাসন প্রতিষ্ঠায় ২০০৯ সাল থেকে নাইজেরিয়ায় সশস্ত্র লড়াই করছে বোকো হারাম। এদের দমনে নাইজেরিয়া সেনাবাহিনীকে সহযোগিতা করছে আফ্রিকা ইউনিয়ন, যে জোটে রয়েছে চাদের সেনাবাহিনীও।
এএইচ





