যুক্তরাষ্ট্রের একটি জরিপ মতে এই বছরের অাগস্ট মাসে ইরাকে প্রায় ৬৯১ জন নিহত হয় আর আহত হয় প্রায় ১০১৬ জন।ইরাকে ডায়েশ জঙ্গি সংগঠনের দ্বারা সর্বশেষ সবচেয়ে বড় জঙ্গি হামলা হয়েছে জুলাই মাসে যা কার্রাদাহ শহরে সংগঠিত হয়। বর্বর সেই হামলায় অন্তত ৩০০ জন ইরাকী নাগরিক নিহত হয়। ঘটনাটি ঘটে পবিত্র রমযান মাসে একটি শপিং মলের সামনে যেখানে ইরাকীরা ঈদের কেনাকাটা করার জন্য একত্রিত হয়। ইরাকের ইতিহাসে এটি চরম বেদনাদায়ক একটি ঘটনা।

 

মঙ্গলবার ইরাকে কার্রাদাহ জেলার একটি হাসপাতালের সামনে ডায়েশ জঙ্গিদের গাড়ী বোমা বিস্ফোরণে অন্তত নয় জন নিহত হয়েছে এবং ২০ জনের মতো অাহত হয়েছে। ইরাকের শিয়া মুসলমানরাই প্রধানত এই আক্রমণের অন্যতম উদ্দেশ্য ছিল। আমাক নিউজ এজন্সির মাধ্যমে তাকফিরি ডায়েশ জঙ্গি সংগঠন এই হামলার দায় স্বীকার করে। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে স্থানীয় পুলিশ এবং মেডিকল সূত্রে জানা যায়।

 

ক্রমান্বয়ে এইসব ঘটনা ইরাকের মধ্যে একটি মানবিক বিপর্যয় ডেকে এনেছে। যা তাদের আগামীর অস্তিত্বের জন্য চরম হুমকি।

 

জেড