তিন দিন ধরে কমপক্ষে ৪৪ জন নাবিকসহ আর্জেন্টিনার নৌবাহিনীর একটি সাবমেরিন নিখোঁজ রয়েছে। যোগাযোগ হারানো ডুবোজাহাজটির সন্ধানে ব্যাপক তল্লাশি চালাচ্ছে।
নৌবাহিনীর একজন মুখপাত্র এনরিখ বালবি জানায়, সর্বশেষ বুধবারে ডুবোজাহাজটি নিখোঁজের আগে সংকেত পাঠায়। এর পর থেকে আর কোনো রকম যোগাযোগ করা যাচ্ছে না সাবমেরিনটির সাথে। সর্বশেষ সংকেত পাঠানোর সময় এটি আর্জেন্টিনার উপকূল থেকে প্রায় ৪৩২ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল।
এনরিখ বালবি আরও জানায়, এখানে যদি যোগাযোগ সমস্যা হতো তবে ডুবোযানটি উপরিভাগে ভেসে ওঠতো। সাবমেরিনটি বেশ কয়েকদিন চলতে পারবে, এমন পরিমান খাবারের সরবরাহ রয়েছে। যোগাযোগ সমস্যাগুলোর মধ্যেও এটি বেশ কয়েকদিন কাটিয়ে দিতে পারবে।
মুখপাত্র জানান, এই ঘটনায় যোগাযোগ সমস্যা ছাড়া আমরা আর কিছু ভাবছি না। জার্মানির তৈরি এই সাবমেরিনটিতে হয়তো কোনো বৈদ্যুতিক গোলযোগ হয়েছে।
জেড





