ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লরেন্ট ফেবিআস বলেছেন, ইরাকের বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য কুর্দি যোদ্ধাদের অস্ত্র দেওয়ার উদ্দেশ্যে ইউরোপীয় ইউনিয়র্ভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের জরুরী বৈঠক করা দরকার।

ইরাকের বিভিন্ন অঞ্চল দখল করে নিয়েছে ইসলামিক স্টেট (আইএস) বিদ্রোহীরা। তাদের সাথে ইরাকের সরাকারি বাহিনীর সংর্ঘর্ষ অব্যাহত আছে। কয়েকদিন ধরে যুক্তরাষ্ট্রও বিমান হামলা অব্যাহত রেখেছে।

মঙ্গলবার ফ্রান্স রেডিওকে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমি ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের প্রধান ক্যাথরিন এসটোনকে বলেছি, তিনি যেন দ্রুত (ইউ) পররাষ্ট্রমন্ত্রীদের একত্রিত করে বৈঠক করেন। যাতে করে আমরা কুর্দিদের অস্ত্র প্রদানের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারি।

"এখনো কোনো তারিখ হয়নি এবং আমি আবারো বলছি যে, এটা যাতে জুরুরিভিত্তিতে করা হয়" যোগ করেন তিনি।

লরেন্ট ফেবিআস আরো বলেন, "আমি জানি আমরা পশ্চিমারা ছুটিতে আছি কিন্তু যখন মানুষ মারা যাচ্ছে...তোমাদেরকে (পররাষ্ট্রমন্ত্রী) ছুটি থেকে ফিরে আসতে হবে।" সূত্র: এএফপি।

ঢাকা, ১২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, টিআই