ইন্দোনেশিয়ায় সাপে গিলে খেয়েছে জীবন্ত এক আস্ত মানুষকে। আকবর নামের ওই যুবকের বয়স ২৫ বছর। রোববার তিনি সুলাওয়েসি দ্বীপে পামওয়েল সংগ্রহ করতে গিয়েছিলেন। এরপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি।
এরপর খোঁজাখুঁজি শুরু হয়। পুলিশ বলেছে, তারা এক পর্যায়ে একটি বিকট আকৃতির অজগর দেখতে পায়। তাদের ধারণা হয় ওই সাপটিই আকবরকে গিয়ে খেয়েছে। সাপটি ৭ মিটার বা ২৩ ফুট লম্বা। সন্দেহ থেকে পুলিশ সাপটির পেট কাটে। তার ভিতর পাওয়া যায় আকবরের আস্ত দেহ। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
এতে বলা হয়েছে, ইন্দোনেশিয়ার এই সাপ ও এই জাতের সাপই বিশ্বে সবচেয়ে দীর্ঘ। এরা শিকারকে আগে শ্বাসরুদ্ধ করে ফেলে। তারপর আস্ত শিকার গিলে ফেলে। তবে তারা যে মানুষ খায় এমন ঘটনা বিরল। মাঝে মধ্যে খবর আসে তারা ছোট্ট ছোট্ট শিশু ও জীবজন্তুকে গিলে খেয়েছে। কিন্তু আকবরের মতো ২৫ বছরের একজন যুবককে গিলে খাওয়ার ঘটনা এটাই সম্ভবত প্রথম।
পশ্চিম সুলাওয়েইসির পুলিশের মুখপাত্র মাশুরা বলেছেন, গ্রামবাসী তাদের কাছে অভিযোগ নিয়ে যান যে, ২৪ ঘন্টা ধরে আকবরের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। এ অভিযোগের ভিত্তিতে পুলিশ উদ্ধার অভিযান শুরু করে। তারা আকবরের পারিবাকি পাম বাগানের কাছেই ওই সাপটিকে দেখতে পায়। ব্রাউইজায়া ইউনিভার্সিটির নিয়া কুরনাইওয়ান বলেন, এত বড় আকারের অজগর বড় বড় শিকার ধরতে পারে।
এ ধরনের সাপ সাধারণত মানুষজনের বসতির কাছাকাছি দেখা যায় না। এরা থাকে পাম বাগানে। সেটাই তাদের শিকার ধরার ভাল জায়গা। সেখানে কুকুর সহ বিভিন্ন ছোট ছোট প্রাণী দেখতে পাওয়া যায়। সেগুলোকে তারা শিকারে পরিণত করে।
টাইম নিউজ.নেট/ মাহমুদ





