ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিসকে হত্যার পরিকল্পনার কথা জানিয়েছে ফিলিপাইন। পোপ গতমাসে ফিলিপাইন সফরের সময় এ পরিকল্পনা করা হয়েছিল বলে জানিয়েছে দেশটির পুলিশ। মঙ্গলবার এ খবর জানিয়েছে ওয়ার্ল্ডবুলেটিন।
হামলার পরিকল্পনার সঙ্গে ফিলিপাইনের মুসলিম অধ্যুষিত দক্ষিণাঞ্চলের স্বাধীনতাকামী সংগঠন জেমাহ ইসলামিয়া জড়িত বলে দাবি করেছে পুলিশ। উল্লেখ্য, জানুয়ারির ১৫ থেকে ১৯ তারিখে এশিয়ার একমাত্র খ্রিস্টান এই দেশটি সফর করেন পোপ ফ্রান্সিস।
জেমাহ ইসলামিয়ার বেশ কয়েকজন সদস্যের কাছ থেকে হামলার ব্যাপারে তথ্য পেয়েছে গোয়েন্দারা। এর মধ্যে একজন পরিকল্পনাকারী পুলিশি অভিযানে নিহত হয়েছেন। নিহত মারওয়ানের মাথার জন্য ৫০ লাখ মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছিল মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই।
সেনাবাহিনীর এক কর্নেল জানান, তারা এ ব্যাপারে তথ্য পেয়েছেন। তবে, এই তথ্য সঠিকভাবে যাচাই করা যায়নি এখনো এবং সুনিশ্চিতও নন তারা।
এমএ





