মিশরে কপ্টিক খ্রিস্টানদের বাসে হামলা চালিয়ে ৮ জন নিহত হওয়ার ঘটনায় জড়িত সন্দেহে পুলিশের সাড়াশি অভিযানে এ পর্যন্ত ১৯ জন নিহত হয়েছে।

গত শুক্রবার (২ নভেম্বর) মিসরের একটি আশ্রম থেকে বের হওয়া কপ্টিক খ্রিস্টানদের দুইটি বাস হামলার শিকার হয়েছে। এতে প্রাণ হারিয়েছেন অন্তত আট জন। জঙ্গি গোষ্ঠী আইএস আমাক নিউজ এজেন্সির মাধ্যমে এই হত্যার দায় স্বীকার করে।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ২০১৭ সালেও একই রকম একটি হামলার ঘটনা ঘটেছিল সংশ্লিষ্ট আশ্রমটিতে যাওয়া খ্রিস্টানদের ওপর। এতে ২৮ জন প্রাণ হারিয়েছিলেন। ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠী হামলার দায় শিকার করে বিবৃতি দিয়েছিল।

শুক্রবারের হামলাটি ঘটেছে মিসরের রাজধানী কায়রো থেকে ২৭০ কিলোমিটার দূরে অবস্থিত মিনিয়াতের কাছে। বাসের যাত্রীরা সেইন্ট স্যামুয়েল ক্রিশ্চিয়ান মোনাস্ট্রি থেকে ফিরছিলেন। তারা সোহাগ প্রদেশ থেকে মরুভূমি মধ্যে অবস্থিত খ্রিস্টান ধর্মীয় স্থাপনাটি পরিদর্শনে গিয়েছিলেন।

২০১৩ সালে সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা আসে সাবেক সেনাপ্রধান সিসি। তার পর থেকে ইসলামিক স্টেট জঙ্গিদের তৎপরতা বেড়ে যায় এবং তারা প্রায়সময় বিশেষ করে খ্রিস্টানদের উদ্দেশ্য করে হামলা চালাতে শুরু করে । নিরাপত্তা বাহিনীর ওপরও তারা হামলা চালায় কয়েক দফা


জেড