জার্মানের বার্লিনে অবস্থিত যুক্তরাষ্ট্রের গোয়েন্দা স্টেশনের প্রধানকে বহিষ্কার করেছে জার্মান সরকার। যুক্তরাষ্ট্রের পক্ষে গোয়েন্দাগিরি করার ২টি অভিযোগ সম্প্রতি আলোচিত হওয়ার পর বৃহস্পতিবার তাকে বহিস্কার করা হয়।
বহিষ্কারের বিষয়ে জার্মান সরকারের মুখপাত্র স্টিফেন সেইবার্ট এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্রের দূতাবাসে কর্মরত দেশটির গোয়েন্দা প্রতিনিধিকে জার্মান ত্যাগ করতে বলা হয়েছে।
যুক্তরাষ্ট্রের পক্ষে গোয়েন্দাগিরি করার অভিযোগে গত সপ্তাহে এক জার্মান গোয়েন্দা কর্মকর্তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনার পর মার্কিন গোয়েন্দাকে বহিষ্কারের ঘটনাটি ঘটল।
উল্লেখ্য, ন্যাটো জোটে কয়েক দশক ধরে জার্মান ও যুক্তরাষ্ট্র একে অপরের ঘনিষ্ঠ মিত্র। কিন্তু একটি মার্কিন গোয়েন্দা সংস্থা জার্মানির চেঞ্চেলর এনজেলা মার্কেলের মোবাইল ফোনে আড়ি পেতেছে- এমন খবর গত বছর প্রকাশিত হওয়ার পর দুই দেশের সম্পর্ক ধাক্কা খায়।সূত্র: বিবিসি
ঢাকা, ১১জুলাই (টাইমনিউজবিডি.কম) // টিআই





