শান্তিতে নোবেলজয়ী পাকিস্তানের নারীশিক্ষা আন্দোলনের কর্মী মালালা ইউসুফজাই অবশেষে স্বদেশে ফিরেছেন।

সশস্ত্র উগ্র ধর্মীয় গোষ্ঠী তালেবানের হামলায় আহত হয়ে যুক্তরাজ্যে পাড়ি দেওয়ার পর একজন সাধারণ স্কুলছাত্রী থেকে সারা বিশ্বে নারী শিক্ষার অগ্রদূত হিসেবে নোবেল বিজয়ী হয়ে ওঠা মালালা ইউসুফজাই।

আজ বৃহস্পতিবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, তালেবানের গুলিতে আহত হওয়ার ঘটনার পর এই প্রথম পাকিস্তানে ফিরলেন মালালা।


নারীশিক্ষার পক্ষে প্রচারাভিযান চালানোয় ২০১২ সালে মালালাকে গুলি করে তালেবান। গুলি তাঁর মাথায় লাগে। পরে চিকিৎসার জন্য তাঁকে দেশের বাইরে নেওয়া হয়। সৌভাগ্যক্রমে বেঁচে যান তিনি।

২০ বছর বয়সী মালালা এখন নারীশিক্ষা ও মানবাধিকারের পক্ষে সোচ্চার ভূমিকা পালন করে যাচ্ছেন।

পাকিস্তান সফরকালে মালালা তাঁর দেশের প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসির সঙ্গে বৈঠক করতে পারেন। এএস