ইয়েমেনের প্রেসিডেন্ট আবদ্রাবুহ্ মনসুর হাদি দেশটির সশস্ত্র বাহিনীর স্টাফ প্রধানকে বরখাস্ত করেছেন। এদিকে শিয়া মিলিশিয়ারা রাজধানী থেকে তাদের যোদ্ধাদের সরিয়ে নিতে দেরি করছে। সেপ্টেম্বর মাসে তারা রাজধানী দখল করে। সোমবার গণমাধ্যমের খবরে একথা বলা হয়।
প্রেসিডেন্ট এক ডিক্রির মাধ্যমে জেনারেল হুসেইন নাজি হাদি খাইরানকে আহমেদ আলি আল-আশোউয়েলের স্থলাভিষিক্ত করেন।
রোববার রাতে হাদি আশোউলকে বরখাস্ত করেন। তবে এই বরখাস্তের কোন কারণ দেখানো হয়নি।
ইয়েমেনে যখন রাজনৈতিক ও সামরিক অস্থিরতা চলছে এবং শিয়া মিলিশিয়া আনসারুল্লাহ্ সেপ্টেম্বরে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী তাদের যোদ্ধাদের প্রত্যাহারে বিলম্ব করছে, ঠিক তখনই এই বরখাস্তের ঘটনা ঘটল। জাতিসংঘের মধ্যস্থতায় ইয়েমেন সরকারের সঙ্গে মিলিশিয়ারা একটি সমঝোতায় পৌঁছে।
এদিকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে জানা গেছে, সানার উপকণ্ঠে আনসারুল্লাহর অবস্থান লক্ষ্য করে সোমবার পাঁচটি বোমা হামলা চালানো হয়। এতে ৫ জন আহত হয়।
এমএ





