জার্মানিতে পাহাড়ের গুহায় ১২ দিন আটকে থাকার পর এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আহত অবস্থায় উদ্ধার করা হয় বলে জানিয়েছে বিবিসি।
জানা গেছে, জোহান ওয়েস্টাউসার নামের ৫২ বছর বয়সী এই জার্মান ব্যক্তি একজন গুহা বিশেষজ্ঞ। তার সাথে আরও দুজন গুহায় আটকা ছিলেন বলে জানা গেছে। গত ৮ জুন তিনি জার্মানির সবচেয়ে গভীর গুহায় নামেন। এরপর সেখানে গুহার পাথর ধসে তিনি আটকা পড়েন।
গুহাটি অস্ট্রিয়ার সীমানায় অবস্থিত বলে জানা গেছে। উদ্ধারকারী দলের ব্যাপক উদ্ধার তৎপরতার পর বৃহস্পতিবার তাদেরকে জীবিত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়। সূত্র: বিবিসি
ঢাকা, ১৯ জুন (টাইমনিউজবিডি.কম) //এমএ





