ইরানের রেভল্যুশনারি গার্ডের কুদস ফোর্স কমান্ডার কাসেম সোলাইমানির জানাজায় অংশ নিয়ে পদদলিত হয়ে ৩৫ জনের মৃত্যু হয়েছে।
এ ঘটনায় আরও ৪৮ জন আহত হয়েছেন। সোমবার (০৬ জানুয়ারি) ইরানের ইনকিলাব চত্বরে এ ঘটনা ঘটে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশ করা হয়েছে।
এতে আরও কয়েক ডজন মানুষ আহত হয়েছে বলে ব্রিটিশ দৈনিক ডেইলি মেইল এক প্রতিবেদনে জানিয়েছে। এতে বলা হয়েছে, কেরমানে দেশটির জনপ্রিয় এই জেনারেলের জানাজায় লাখ লাখ মানুষ অংশ নেয়।
শুক্রবার (৩ জানুয়ারি) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব বিস্তারের স্থপতি হিসেবে পরিচিত কুদস ফোর্সের শীর্ষ এই জেনারেলকে বাগদাদ বিমানবন্দরের কাছে ড্রোন হামলা চালিয়ে হত্যা করা হয়।





