বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হলো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলে তালিকা প্রকাশ করেছে ফোর্বস ম্যাগাজিন।
বুধবার এ তালিকা প্রকাশ করে বিখ্যাত মার্কিন সাময়িকী ফোর্বস।
ক্ষমতাধরদের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যারকেল। তালিকার অন্যরা হলেন- (ক্রমানুসারে) মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, পোপ ফ্রান্সিস, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস, যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকের বোর্ড অব গভর্নরসের চেয়ারম্যান জ্যানেট ইয়েলেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও গুগলের সহ-প্রতিষ্ঠাতা লেরি পেজ।
এআই





