[b]বাগদাদ: [/b]ইরাকে সুন্নি গেরিলাদের বিরোদ্ধে চলমান যুদ্ধে আর্ন্তজাতিক সম্প্রদায়ের সাহায্য প্রার্থনা করেছেন ইরাকের প্রধানমন্ত্রী নূরে আল মালিকি। দেশটির সর্ববৃহৎ আনবার প্রদেশের বিশাল এলাকার নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে সুন্নি গেরিলারা। ইরাকের শিয়া সরকারের সেনাবাহিনী তাদের সাথে লড়াইয়ে তেমন সুবিধা করতে না পেরে বিদেশী সহায়তা চাই।
দেশটির বাগদাদ ও বাকুবা শহরে বুধবার ভয়াবহ সিরিজ বোমা হামলায় কমপক্ষে ৭৫ জন নিহত ও শতাধিক লোক আহত হয়েছে। দেশটির শিয়া সম্প্রদায়ভুক্ত প্রধানমন্ত্রী নূরে আল মালিকি এ ঘটনার পরিপ্রেক্ষিতে সামনের দিনগুলোতে সুন্নিদের বিরুদ্ধে দীর্ঘ যুদ্ধের হুমকি দিয়েছেন।
মালিকি বিশ্ব সম্প্রদায়কে আল কায়েদা ও তার সহযোগী সংগঠন ইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড দ্য লেভেন্টের (আইএসআইএল) বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন,এ পদক্ষেপের জন্য হয়ত সময়ের প্রয়োজন,তবে নীরব থাকলে তা এ অঞ্চল ও বিশ্বের জন্য নিরাপত্তা হুমকি সৃষ্টি করবে।
মালিকি এ সময় বিদ্রোহীদের সহায়তাকারী দেশগুলোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ ও তাদের আর্থিক সহায়তার রাস্তা বন্ধ করে দেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।
আন্তর্জাতিক
গেরিলাদের ঠেকাতে বিদেশি সহায়তা চেয়েছেন ইরাকি প্রধানমন্ত্রী
ইরাকে সুন্নি গেরিলাদের বিরোদ্ধে চলমান যুদ্ধে আর্ন্তজাতিক সম্প্রদায়ের সাহায্য প্রার্থনা করেছেন ইরাকের প্রধানমন্ত্রী নূরে আল মালিকি। দেশটির সর্ববৃহৎ আনবার প্রদেশের বিশাল এলাকার নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে সুন্নি গেরিলারা





