যুক্তরাষ্ট্রের ডেট্রয়েটের একটি বাসার ফ্রিজের ভেতর দুই ভাইবোনের মৃতদেহ পাওয়ার পর, তাদের মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। যদিও তার নাম প্রকাশ করা হয়নি।
১১ বছর বয়সী ছেলে আর ১৪ বছর বয়সী মেয়ের মৃতদেহ দুটি মঙ্গলবার পুলিশ সনাক্ত করে। একজন প্রতিবেশী পুলিশকে জানিয়েছেন যে, তিনি প্রায় একবছর ধরে শিশু দুটিকে দেখেননি।
একটি প্লাস্টিক ব্যাগে সেগুলো পেঁচিয়ে ফ্রিজে রাখা ছিল। কিভাবে শিশু দুটির মৃত্যু হয়েছে, ময়না তদন্তের পরই সেটি পরিষ্কার হওয়া যাবে বলে পুলিশ বলছে।ওই নারীর অন্য দুই সন্তানকে প্রতিবেশীর বাড়িতে পাওয়ার পর হেফাজতে রাখা হয়েছে।সূত্র: বিবিসি বাংলা।
ইআর





