লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে অপহৃত পাঁচ মিশরীয় কূটনীতিককে মুক্তি দিয়েছে অপহরণকারীরা। গ্রেফতার হওয়া লিবিয়ার বিদ্রোহী কমান্ডার সাব্যান হাদিয়াকে মুক্তি দেয়ার পর কূটনীতিকদের ছাড়া হয়।
একটি চুক্তির ভিত্তিতে উভয় দেশ আপহৃত ব্যক্তিদের মুক্তি দিয়েছে। তবে দু'দেশ
লিবিয়ার সাবেক রাষ্ট্রপ্রধান মুয়াম্মার গাদ্দাফি নিহত হওয়ার পর দেশটির বর্তমান সরকার এবং আমেরিকার বিপক্ষে সশস্ত্র বিদ্রোহ করছে ‘লিবিয়ান রেভ্যুলেশনারিজ’সহ বেশ কয়েকটি গোষ্ঠী। হাদিয়া লিবিয়ান রেভ্যুলেশনারিজের অন্যতম একজন কমান্ডার।
কয়েকদিন আগে মিশরের আলেকজান্দ্রিয়ায় গ্রেফতার হন হাদিয়া। অপহরণকারীদের পক্ষ থেকে দাবি করা হয়, যদি ২৪ ঘণ্টার মধ্যে হাদিয়াকে মুক্তি না দেয়া হয় তবে কূটনীতিকদের হত্যা করা হবে।
২০১১ সালে লিবিয়ায় ন্যাটো সমর্থিত গাদ্দাফিবিরোধী সশস্ত্র আন্দোলন শুরু হয়। সেই সময় প্রেসিডেন্ট গাদ্দাফির পক্ষে যে সশস্ত্র দলগুলো অবস্থান নেয় তাদের মধ্যে লিবিয়ান রেভ্যুলেশনারিজ অন্যতম।
[b]ঢাকা, জানুয়ারি ২৭ (টাইমনিউজবিডি. কম)// টিআই[/b]





