তাইওয়ানের হুয়ালিন শহরে ৬.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ধসে পড়েছে একটি আবাসিক হোটেল। এতে দুই জন নিহত হওয়ার পাশাপাশি আহত হয়েছে প্রায় ২১০ জন। এখনো ১৫০ জনের মতো নিখোঁজ রয়েছে।

আল জাজিরা জানায়, দ্বীপটির পূর্ব উপকূল থেকে ২১ কিলোমিটার দক্ষিণে স্থানীয় সময় মঙ্গলবার রাত ১১টা ৫০ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এতে রাস্তাঘাট ও ভবনের ব্যাপক ক্ষতি হয়েছে।

একটি আবাসিক হোটেলসহ ধসে পড়েছে আরো চারটি ভবন। ভবনে আটকা পড়েছে অনেক মানুষ। তাদের উদ্ধার করতে কাজ শুরু করেছেন দেশটির উদ্ধারকর্মীরা।

তাইওয়ানের হুয়ালিন দ্বীপটি টেকটনিক প্লেটগুলোর একটি জংশনের কাছাকাছি অবস্থিত। এজন্য সেখানে নিয়মিত ভূমিকম্প আঘাত হানে।

দুই বছর আগে ঠিক একই তারিখে তাইওয়ানের দক্ষিণাঞ্চলীয় শহর তাইনানের কাছে ছয় দশমিক চার মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে একশ ১৭ জনের প্রাণহানি ঘটে।

জেড